টুঙ্গিপাড়ায় ৮শ’ শিশু শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে দশটি প্রাথমিক বিদ্যালয়ের ৮০০ শিশু শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। 

শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, খাতা, কলম ও ছাতা। এছাড়া শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করা হয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও টুঙ্গিপাড়া পৌর প্রশাসক মোঃ গোলাম কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমূখ।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে চলেছে জেলা ও উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এসব শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করতে সাঁতার প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজনে কাজ করতে যাচ্ছে প্রশাসন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর