টুঙ্গিপাড়ায় চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কমলেশ বাগচীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কর্মরত চিকিৎসকেরা।

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ শাখার আয়োজনে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।একই সাথে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে কর্মবিরতি ও কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে বিএমএ, গোপালগঞ্জ জেলা শাখা।

এ ঘটনায় গতাকাল সোমবার রাতে ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন হামলার শিকার ডাঃ কমলেশ বাগচী। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মানববন্ধনে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, অর্থোপেডিক ডাঃ এ.এফ.এম.জুলফিকার রহমান, চিকিৎসা কর্মকর্তা ডাঃ তানভীর হোসেন, ডাঃ তরিকুল ইসলাম,ডাঃ মনির হোসাইন, ডাঃ আলিফ শাহারিয়া সহ ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার সদস্যবৃন্দ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

মামলা সুত্রে জানা যায়, গতকাল ১৩ফেব্রুয়ারি (সোমবার) সকাল ৭ টায় উপজেলার গিমাডাঙ্গা গ্রামের জায়েদ মুন্সী (১৭) প্রচন্ড জ্বর, শ্বাসকষ্ট, শারীরিক দুর্বলতা ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়।কিন্তু, রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকায় আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ কমলেশ বাগচী তাকে দ্রুত গোপালগঞ্জ সদর অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন।কিন্তু, পরিবারের লোকজন গড়িমশি করে সময় নষ্ট করে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ অথবা খুলনা নেয়নি।এমনকি রোগীর স্বজনেরা চিকিৎসকের দেয়া প্রয়োজনীয় টেস্ট গুলোও করায়নি।পরে দুপুরে রোগীর অবস্থা আরো আশঙ্কাজনক হলে কর্তব্যরত নার্স ডাঃ কমলেশ বাগচীকে (আরএমও) জানান। তখন তিনি শারিরীক পরীক্ষা শেষে রোগীকে মৃত ঘোষণা দিয়ে মৃত্যু সনদ প্রদান করেন।এতে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে চিকিৎসকে মারধর করে আহত করে।পরে হাসপাতালে দায়িত্বরত কর্মচারীরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কক্ষে রাখেন। তখন হামলাকারীরা পালিয়ে যায়।

গোপালগঞ্জ জেলা বিএমএ-এর মহাসচিব ডাঃ হুমায়ুন কবির এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানিয়ে বলেছেন, আগামীকাল বুধবার সকাল ১০ টা থেকে ১১ টা পর‌্যন্ত জেলার সকল হাসপাতালে কর্মবিরতি পালন এবং ১৬ ফেব্রুয়ারী ১০ টা থেকে দুপুর ১২ টা পর‌্যন্ত কর্মবিরতি পালন করা হবে।ওই দিন রাত ১২ টার মধ্যে আসামীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি হুশিয়ারী দেন।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক(ওসি) আবুল মুনসুর বলেন, চিকিৎসকের উপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় সোমবার রাতে থানায় মামলা করেছেন ভুক্তভোগী চিকিৎসক।তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর