“দেশপ্রেম বুকে নিয়ে আগামীর সারথি হও”—ডা. বাবরের আহ্বান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জ সদর উপজেলার চর বয়রা ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডা. কে এম বাবর।

আজ ২২ জানুয়ারি দুপুরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক বক্তব্যে তিনি বলেন, “তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের হাল ধরতে হবে। আমার ছাত্রজীবন থেকেই দেশপ্রেম হৃদয়ে গেঁথে ছিল, আমি চাই তোমাদের মাঝেও সেই আদর্শ জাগ্রত হোক।”

মনোজ্ঞ এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে তিনি স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাঅনুষ্ঠানে অভিভাবকদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে ডা. বাবর রাজনৈতিক ও সামাজিক সচেতনতার ওপর জোর দেন। তিনি দেশ ও গণতন্ত্র রক্ষায় স্বাধীনতা বিরোধী অপশক্তিকে ভোটের মাধ্যমে রুখে দেওয়ার জোরালো আহ্বান জানান।

বিদ্যালয়ের অবকাঠামোগত সংকট নিরসনে তিনি শিক্ষক ও অভিভাবকদের দীর্ঘদিনের প্রাণের দাবি—একটি আধুনিক বহুতল ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন। এছাড়া স্কুলের উন্নয়ন ও সকল প্রয়োজনীয় চাহিদা মেটাতে অগ্রণী ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি। এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি ঘোষণা দেন যে, নির্বাচিত হলে দ্রুততম সময়ে গোবরা থেকে ঢাকা রুটে সরাসরি ট্রেন চালু করার কার্যকরী উদ্যোগ গ্রহণ করবেন।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বিষ্ণুপদ বালার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক অহিদুল ইসলামের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খন্দকার শরীফুল ইসলাম এবং খন্দকার কামরুজ্জামান। অনুষ্ঠানে বিদ্যালয়ের অগণিত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য ইভেন্টগুলো শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সবশেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর