পাসপোর্ট অধিদপ্তরকে গতিশীল করতে চান নতুন মহাপরিচালক

The new director general wants to speed up the passport department

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
আমি পূর্বেও বহুবার জাতির পিতার সমাধিতে এসেছি। কিন্তু আজ আমি নতুন আঙ্গিকে এসেছি মহাপরিচালক হিসাবে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে পাসপোর্ট অধিদপ্তরকে আরো গতিশীল ও বেগবান করতে পারি সে জন্য মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া চাইছি। এছাড়া আপনাদের (সাংবাদিক) সকলের সহযোগিতা কামনা করি।

রবিবার (অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৯৭৫’র ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, গোপালগঞ্জ পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক আশীষ কুমার দাশ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর