প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় দরিদ্রদের মাঝে ১২ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও অগ্রনী ব্যাংকের পরিচালক কে.এম.এন মঞ্জুরুল হক লাবলু আসন্ন ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া এবং তাঁর গ্রামের বাড়ি মুকসুদপুর উপজেলায় ১২ হাজার দরিদ্র লোকের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরন করেছেন।

আজ শনিবার(১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দরিদ্র লোকদের হাতে শাড়ি লুঙ্গি বিতরন করা হয়।এ উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

immage 1000 02 11

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গির বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন কে. এম.এন মঞ্জুরুল হক লাবলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার খায়ের, সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর সভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক ফোরকান বিশ্বসে, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মোঃ কাবির মিয়া বক্তব্য রাখেন।

এর আগে কে.এম.এন মহ্জুরুল হক লাবলু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান।পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন।

দুপুরে কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলার দরিদ্র ও অসহায় লোকদের হাতে তিনি ঈদ উপহার তুলে দেন। এসময় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর