প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবি-র দাপট, এক আয়োজনে তিন সাফল্য

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

দক্ষিণাঞ্চলের সাত বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে আইটি কার্নিভাল ২০২৬ হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া বিভাগটির শিক্ষার্থীদের দুটি দল একই প্রতিযোগিতার আইটি কার্নিভাল ও প্রোগ্রামিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

২৭ থেকে ২৯ আগস্ট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদ ও সিএসই ক্লাব যৌথভাবে আইটি কার্নিভাল ২০২৬ হ্যাকাথন, প্রোগ্রামিং ও আইসিটি কুইজ, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ও সেমিনারের আয়োজন করে। এতে মেধার স্বাক্ষর রাখে গোবিপ্রবির শিক্ষার্থীরা।

এদিকে প্রতিযোগিতার মঞ্চে নিজেদের প্রমাণ করায় বিজয়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. সোহেল হাসান। তিনি বলেন, শিক্ষার্থীদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতায় গোবিপ্রবির শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা জোগাবে। আজ দুপুর ২.৩০ টায় উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান তাঁর অফিস কক্ষে বিজয়ীদের অভ্যর্থনা জানান। এসময় উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সভাপতি ড. মৃণাল কান্তি বাওয়ালি।

প্রতিযোগিতায় কুয়েট, পবিপ্রবি, খুবি, ববি, ইবি ও যবিপ্রবির মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দলকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে GSTU_Neuroblitzzzz দলের নকিবুল হাসান মজুমদার তাসির ও রুহিন আরমান অমি। দ্বিতীয় স্থান অর্জনকারী Zeni’n Clan দলের সদস্যরা হলেন কাজী মুশফিকুর রহমান ও ফারহান জামান অর্ক।

একই ইভেন্টের PSTU Inter University Programming Contest 2026 (South Zone)-এও সাফল্যের স্বাক্ষর রেখেছে গোবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে মো. শামিম খন্দকার, মো. শাকিল আহমেদ ও সরোয়ার আযমীর আলিফের দল ‘টিম ঝালমুড়ি’।

একই প্রতিযোগিতায় তিনটি সাফল্য—যা সাম্প্রতিক সময়ে জাতীয় পর্যায়ে গোবিপ্রবির শিক্ষার্থীদের অন্যতম অর্জন। এতে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের সক্ষমতারই প্রকাশ বলে মনে করেন সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মৃণাল কান্তি বাওয়ালি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর