বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ঢাকা বিভাগীয় ফাইনাল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ঢাকা বিভাগীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলা বঙ্গবন্ধু গোন্ডকাপ ফুটবলে বালক বিভাগে রাজবাড়ী সদর উপজেলার ১নং গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে কিশোরগঞ্জ সদর উপজেলার সেওড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

immage 1000 07 2

আজ ররিবার(২৮ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ঢাকা বিভাগীয় ফাইনাল খেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। এসময় ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাব্বিরুল ইসলাম, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান উপস্থিত ছিলেন।

দিনের প্রথম খেলায় বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ৫নং চুমুরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৬-০ গোলে হারিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার সেওড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

immage 1000 08 1

দিনের অপর খেলায় বঙ্গবন্ধু গোন্ডকাপ ফুটবলে বালক বিভাগে রাজবাড়ী সদর উপজেলার ১নং গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানারআপ, সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা খেলোড়ায়দের হাতে পুরস্কার তুলে দেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর