বশেমুরবিপ্রবি-তে শিক্ষক-কর্মকর্তাদের তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন ২০০৯-এর বিধিমালা, প্রবিধানমালা, স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা-১ ও ২ এর আয়োজন করা হয়।

আজ বুধবার(২১ জুন)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষক এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মকর্তাদের তথ্য অধিকার আইন ২০০৯-এর বিধিমালা, প্রবিধানমালা, স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন বাংলাদেশ বেতার, গোপালগঞ্জের সহকারী পরিচালক হুমায়ন কবির। শিক্ষক ও কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার কোর্স পরিচালক ছিলেন আইন অনুষদের ডিন ড. মোঃ রাজিউর রহমান, আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, কোর্স সমন্বয়ক ছিলেন জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর