বিএনপি নেতার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজীর মামলা তুলে নিলেন বাদী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে মামলার ভয় দেখিয়ে কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-যুব-বিষয়ক সম্পাদক নিয়ামুল হোসেন মিলনের বিরুদ্ধে আড়াই লাখ টাকা চাঁদা চাওয়ার মামলা তুলে নিয়েছেন বাদী শিল্পী বেগম।

আজ রোববার(০২ ফেব্রুয়ারী)দুপুরে গোপালগঞ্জ চীফ জুজিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে এ মামলাটি তুলে নেয়ার আবেদন জানান তিনি।

জানাগেছে, মামলার বাদী শিল্পী বেগম ও আসামী কাশিয়ানীর বিএনপি নেতা নিয়ামুল হোসেন মিলনসহ স্থানীয়রা হাজির হন আদালতে।পরে অনাপত্তি জানিয়ে মামলাটি তুলে নেন মামলার বাদী।তবে কি কারনে তিনি মামলাটি তুলে নিয়েছেন সে বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেননি মামলার বাদী শিল্পী বেগম।

অভিযুক্ত কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-যুব-বিষয়ক সম্পাদক নিয়ামুল হোসেন মিলন বলেন, আমাকে তার ছেলের জন্য শিল্পী বেগম ফোন দিয়েছিলেন।আমি তার কাছে কোন চাঁদা দাবী করিনি। বিষয়টি বুঝতে পেরে বাদী মামলাটি তুলে নিয়েছেন।

এর আগে মামলার ভয় দেখিয়ে বাদী শিল্পী বেগমের কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করেন এম অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে পাঁচ মিনিটের একটি কল রেকর্ড ভাইরাল হয়। এ ঘটনায় ১৭ জানুয়ারি চাঁদাবাজির অভিযোগ এনে ওই বিএনপি নেতার বিরুদ্ধে কাশিয়ানী থানায় মামলা করেছিলেন ভুক্তভোগী নারী।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর