ভয়ংকর প্রতারক মশিউর রহমান খান বাবু গ্রেপ্তার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

দেশজুড়ে আলোচিত ভয়ংকর প্রতারক হিসেবে পরিচিত মশিউর রহমান খান বাবু (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এস,আই সাদ্দাম হোসেনের নেতৃত্বে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল রাজধানী ঢাকার আফতাব নগর থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত মশিউর রহমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের মোতালেব আলী খানের ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল কালাম আজাদ বলেন, মশিউর রহমান খান বাবু একজন ভয়ংকর প্রতারক। ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এরমধ্যে কোটালীপাড়া থানায় ২০টি মামলার গ্রেপ্তারী পরোয়ানা এসেছে।এই গ্রেপ্তারি পরোয়ানার আলোকে আমরা মশিউর রহমান বাবুকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছি।

তিনি আরো বলেন, মশিউর রহমান বাবু প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা এনেছেনে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এর আগে বাবুকে সিআইডি, ডিবি, র্যা ব প্রতারণা মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে পাঠালেও আইনের ফাঁক ফোকর দিয়ে জেল থেকে বেরিয়ে আবার প্রতারণা শুরু করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর