ভিন্নভাবে গোপালগঞ্জে আশ্রয়ন প্রকল্পের জেলা টাক্সফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

একটু ভিন্নভাবে গোপালগঞ্জে আশ্রয়ন প্রকল্পের জেলা টাক্সফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাধারনতঃ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিমাসে এই কমিটির সভা অনুষ্ঠিত হয়ে থাকে।তা’নাহয়ে এ মাসের মাসিকসভা চরমানিকদাহ আশ্রয়ন প্রকল্পের পাশে খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন দপ্তর প্রধানগন বক্তব্য রাখেন। এছাড়া আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী অনেকে বক্তব্য রাখেন।

immage 1000 02

রোববার বিকেলে গোপালগঞ্জ শহরতলীর লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ আশ্রায়ন প্রকল্পে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত টাক্সফোর্স কমিটির সভায় জেলা প্রশাসক আশ্রায়ন প্রকল্পের কর্ম-সংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, সমাজসেবা, যাতায়াত, খাবার পানি, নিসরাপত্তাসহ সকল প্রকার সমস্যার কথা শোনেন। সে সকল সমস্যার বিষয়ে সেখানে উপস্থিত জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের করনীয় সম্পর্কে জানেন। এবং যে সকল সম,স্যা সমাধানে সময় লাগবে সে সকল বিষয়ে দ্রæত কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। পরে জেলা প্রশাসক আশ্রায়ন প্রকল্পের ৩৯৯ পরিবারের মাঝে শতিবস্ত্র বিতরন করেন।

immage 1000 03

এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহম্দে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ সামচুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবীর চন্দন, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনীম আক্তার, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না প্রমুখ উপস্থিত ছলেন।

জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, প্রতিটি উপজেলায় যে মাসিক মিটিং হয়, সে মিটিংটি উপজেলার হলরুমে না করে মাঝে মধ্যে যেকোন একটি আশ্রয়ন প্রকল্পে গিয়ে মিটিং করতে হবে। জনগনের দোরগোড়ায় গিয়ে জনগনের সুখ-দুঃখের কথা শুনতে হবে এবং কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে হবে। তিনি আরো বলেন, আমরা জেলার প্রত্তেকটি আশ্রয়ন প্রকল্পে গিয়ে গরীব মানুষের কথা শুনবো, সরকারী সেবা সমূহ তাদের দোরগোড়ায় পৌছে দিবো।

immage 1000 04

এদিন আশ্রয়ন প্রকল্পের জনগনের দাবীর প্রেক্ষিতে জেলা প্রশাসক সেখানে একটি প্রাইমারী স্কুল, ঈদগাহ, মসজিদ, সুপেয় পানির ব্যবস্থা, ঘাটলা, ড্রেন, রাস্তা দ্রæত নির্মান করার জন্য সংশ্লিস্ট অফিস প্রধানদের নির্দেশ দেন।

এ সভাটি মূলতঃ আশ্রয়নে বসবাসকারীদের সমস্যা্ শুনে তাৎক্ষনিক সমাধানের ব্যবস্থা ও নানা সম্ভাবনার কথা উঠে আসে।বিশষ করে আশ্রয়ন প্রকল্পে সরকারের যে সব সেবা প্রদানকারী অফিস কাজ করে থাকে তারা সঠিক ভাবে কাজ করছে কিনা তাও উঠে আসে।

সভাটি মূলতঃ গনশুনানীতে রুপান্তরিত হয়।এধরনের সভা আগামীতে জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠানের কথাও আলোচনা করা হয়।এতে অসহায় মানুষ তাদের অভাব অভিযোগের কথা যেমন জানাতে পারবে, তেমনি তার সমাধানেরও একটা পথ খুঁজে পাবে।পরে ৩শ’ ৯৯ টি ঘরের প্রত্যেক ঘরে একটি করে কম্বল বিতরন করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর