মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন পূজা উদযাপন পরিষদ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মৃনাল কান্তি রায় চৌধুরী পপার নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

আজ শনিবার দুপুরে সর্বজনীন কেন্দ্রীয় কালী বাড়ীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অফিসে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদর জেলা শাখার সাধার সম্পাদক সঞ্জয় কুমার সিকদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। হায়রানী করতে ব্যবসায়ী ও পূজা উদযাপন পরিষদের নেতা মৃনাল কান্তি রায় চৌধুরী পপাকে এ মামলায় ৭ নং আসামী করা হয়।

কিন্তু ওই দিন কেন্দ্রীয় কালী বাড়ীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সদস্যদের শপথ অনুষ্ঠান ছিল।যেখানে মৃনাল কান্তি রায় চৌধুরী পপা উপস্থিত ছিলেন।অথচ তাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।আমরা এ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাই। সেই সাথে সারা দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, হত্যা, বাড়ী-ঘর ও মন্দির ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

এ সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সহ সভাপতি বিমল বিশ্বাস, দীপক বিশ্বাস, সহ সাধারন সম্পাদ বিদু বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা সাধার সাধারন সম্পাক দুলাল বিশ্বাস, সর্বজনীন কেন্দ্রীয় কালী বাড়ীর সভাপতি রমেন্দ্রনাথ বিশ্বাসসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর