মুকসুদপুর প্রেসক্লাব ফ্যামেলি ডে অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাব ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে এই ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়। মুকসুদপুর প্রেসক্লাব সভাপতি হুজ্জাত হোসেন লিটু মিয়ার নিজ বাড়ি কমলাপুরে ছিলো প্রেসক্লাবের সকল সদস্য এবং তাদের পরিবারের সদ্যদের নিয়ে বিভিন্ন আয়োজন।

প্রেসক্লাব সদস্যদের স্ত্রী-সন্তানদের জন্য ছিলো বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা। দুপুরের ভুরিভোজের পরে আকর্ষনীয় লাকী কূপন ড্র শেষে বিকালে পুরষ্কার বিতরণ করা হয়। লাকী কূপন ড্রতে আকর্ষনীয় ৫৫ টি পুরষ্কার ছিল।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি হুজ্জাত হোসেন লিটু মিয়া। প্রেসক্লাব সাধারণ সম্পাদক হায়দার হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপদেষ্টা শহীদুল ইসলাম বেলায়েত, সহ-সভাপতি মোঃ ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান,  তৌহিদুল হক বকুল, মাহবুব হাসান বাবর। অনুষ্ঠিত ফ্যামেলি ডে-তে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, মুকসুদপু থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল, থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন প্রমুখ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর