Home গোপালগঞ্জ সংবাদ মুকসুদপুরে আধিপত্য বিস্তার নিয়ে বৃদ্ধকে কুপিয়ে খুন

মুকসুদপুরে আধিপত্য বিস্তার নিয়ে বৃদ্ধকে কুপিয়ে খুন

০
মুকসুদপুরে আধিপত্য বিস্তার নিয়ে বৃদ্ধকে কুপিয়ে খুন

গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আকত আলী খান(৭৫)নামক এক বৃদ্ধকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।এর জের ধরে সেখানে বেশ কিছু বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বাহাড়া পশ্চিমপাড়া গ্রামে বাদশা মাতুব্বর ও স্থানীয় ইউপি সদস্য মোঃ শহিদ হোসেন গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে জমিজমা ও গ্রাম্য আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে মামলা মোকদ্দমা ও বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে বাদশা মাতুব্বর গ্রুপের সমর্থক আকত আলী খান গতকাল বুধবার ঈশার নামাজ পড়ে বাড়ী ফেরার পথে অজ্ঞাত নামা ৭/৮ জন লোক ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ী কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়। বাড়ী ফিরতে দেরি  হওয়ায় তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে রাত ১১টার দিকে মারাত্মক আহত অবস্তায় খুজে পেয়ে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাত ১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় এখনও পর্যন্ত  থানায় কোন লিখিত অভিযোগ হয়নি উল্লেখ করে মুকসুদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) এস এম মোস্তফা কামাল বলেন এলাকায় পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here