মুকসুদপুরে নিলু মুন্সীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরিবারের সদস্য ও এলাকাবাসী।কমলাপুর গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

আজ শুক্রবার সকাল ১১টায় মুকসুদপুর উপজেলা সদরের কমলাপুর স্টান্ডে মুকসুদপুর-বড়ইতলা সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় নিলু মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিভিন্ন ধরনের লেখা ব্যানার প্রদর্শন করে মানববন্ধনকারীরা। মানববন্ধনে নিহত নিলু মুন্সির পরিবারসহ কমলাপুর গ্রামের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধন চলাকালে নিহতের স্ত্রী জোসনা বেগম, ছেলে রবিন মুন্সীসহ অনেকে বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, ঘটনার ১১ দিন পার হলেও পুলিশ এখন পযর্ন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। দ্রুত আগামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারী মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে পূর্ব পরিকল্পিতভাবে নিলু মুন্সীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৩৪জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর