মুকসুদপুরে ভুয়া ডাক্তার আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আদমপুর বাজার থেকে ভুয়া ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম চালানো রেজাউল করিমকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ  সোমবার (১৫ সেপ্টেম্বর) আকস্মিক অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ বিভিন্ন ধারায় রেজাউল করিমকে ৩ মাসের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেন। এছাড়া তার ক্লিনিকটি সিলগালা করার নির্দেশ দেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন ও ড্রাগ সুপার বিথী রানী মণ্ডল উপস্থিত ছিলেন।

জানা যায়, কোনো ধরণের চিকিৎসা শিক্ষা বা প্রশিক্ষণ না থাকলেও রেজাউল করিম নামের আগে ‘ডাক্তার’ লিখে প্রেসক্রিপশন দিতেন। শুধু তাই নয়, তিনি রোগী ভর্তি রেখে অস্ত্রোপচারও করে আসছিলেন। অস্বাস্থ্যকর টিনশেড দোকানে রোগী ভর্তি রাখা, লাইসেন্সবিহীন ওষুধ বিক্রি এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ করার প্রমাণও পান কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন বলেন, স্থানীয় ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাতৃমৃত্যু, অঙ্গহানি এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের অভিযোগ করে আসছিলেন। তবে প্রমাণের অভাবে এতদিন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। আজকের অভিযানে অবশেষে তাকে আটক করতে সক্ষম হয় ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর