মোটর সাইকেল গাছের সাথে ধাক্কা, চালক নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে রফিকুল ইসলাম রাসেল (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মারাত্মক আহত হয়েছে অপর মোটর সাইকেল অরোহী মোঃ জাহিদ হাসান(৩৮)।

আজ বৃহস্পতিবার(৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরায় এ দুর্ঘটনাটি ঘটে।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, রফিকুল ইসলাম রাসেল ও মোঃ জাহিদ হাসান মোটর সাইকেলে করে খুলনা থেকে কক্সবাজার ভ্রমনে যান। কক্সবাজার ভ্রমন শেষে খুলনা ফিরছিলেন তারা। এসময় তাদের মোটর সাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে রফিকুল ইসলাম রাসেল ও মোঃ জাহিদ হাসান মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০-শয্যাবিশিস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম রাসেলকে মৃত ঘোষনা করেন। মারাত্মক আহত মোঃ জাহিদ হাসানকে সংকটজনক অবস্থায় খুলনায় পাঠানো হয়েছে। নিহত রফিকুল ইসলাম রাসেল খুলনা মহানগরীর খালিশপুর প্লাটিনাম জুটমিল শ্রমিক কলোনীর আব্দুর রহমানের ছেলে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর