যতদিন বেঁচে থাকবো খেলাধুলার সাথে অবশ্যই থাকবো- মাশরাফী বিন মোর্ত্তজা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, বিগত পাঁচ বছর এলাকার জন্য কাজ করেছি।অনেক প্রতিকুলতা গিয়েছে।করোনার মতো মহামারি গিয়েছে।অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে। সব কিছুর ভিতর দিয়ে পাঁচটি বছর গিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এতো কঠিন সময় দারুনভাবে পার করেছি। আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে কাজের প্রক্রিয়া বা ধরন বাড়বে এবং ভাল হবে। জয়ের ব্যাপারে আশাবাদী বলেও তিনি জানান।

immage 1000 02 21

আজ রোববার(২৪ ডিসেম্বর)দুপুরে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মাশরাফী অপর এক প্রশ্নের জবাবে আরো বলেন, খেলাধুলা তো আমার রক্তের সাথে মিশে রয়েছে। আমার পরিচয় খেলাধুলা দিয়ে। আমি মনে করি না খেলাধুলার সাথে সংসদ সদস্য মিলানোর কোন সুযোগ আছে। অবশ্যই আমি যতদিন বেঁচে থাকবো খেলাধুলার সাথে অবশ্যই থাকবো।

immage 1000 03 11

এরআগে মাশরাফী বিন মোর্ত্তজা তাঁর আসনের কর্মি সমর্থকদের নিয়ে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর