যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই- সেলিমুজ্জামান এমপি

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জ-১ আসনে সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

তিনি আরও বলেন, খেলাধুলা আমাদের শরীর ও মনকে সুস্থ-সতেজ রাখে। শৃঙ্খলা শেখায়। একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে। 

ঈদের দিন শনিবার (২১ মার্চ) রাতে গোপালগঞ্জের কাশিয়ানী জি. সি. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কাশিয়ানী ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এরপর এমপি সেলিমুজ্জামান সেলিম কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম তালুকদার, কাশিয়ান থানার ওসি মোহাম্মদ জিল্লুর রহমানকে সাথে নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন। 

এ সময় সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিনী সাবরিনা বিনতে আহমেদ সহ আয়োজক কমিটির সদস্য ও অংশগ্রহণকারী ২৫ টি ক্রিকেট টিমের অধিনায়করা উপস্থিত ছিলেন।

কাশিয়ানী উপজেলার জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্ট আগামী কাল সোমবার শেষ হবে। এতে ২৫ টি ক্রিকেট টিম অংশ নিয়েছে। ২ বছর ধরে শিক্ষার্থীরা এই আয়োজন করে আসছে বলে জানা গেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর