সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছ-বিজিবি মহাপরিচালক

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি)নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। আমরা ধৈয্য ধারন করে মানবিক দিক থেকে এবং আন্তর্জাতির একটি সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি।

তিনি বলেন, গতকাল রাত পর্যন্ত ১১৫ জন ও আজ সকালে আরো ১১৪ জন মিয়ানমার সীমান্তরক্ষী আত্মসমর্পণ করেছেন।দুপুরে আরো ৩৫জন যোগ হয়ে মোট ২৬৪ মিয়ানমার সীমান্তরক্ষী আত্মসমর্পণ করেছেন। আমারা তাদেরকে আশ্রয় দিয়েছি, খাবারের ব্যবস্থা করেছি। ১৫ জন আহত হয়েছেন এরমধ্যে ৮ জন গুরুত্বর আহত। এর মধ্যে ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ও বাকী ৪জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

immage 1000 02 4

আজ মঙ্গলবার(৬ ফেব্রুয়ারী) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মহাপরিচালক এসব কথা বলেন।

নবনিযুক্ত মহাপরিচালক আরো বলেন, দূর্ভ্যাগ্যজনকভাবে একজন রোহিঙ্গা ও একজন নারী নিহত হয়েছেন। এসব মৃত্যু কোনভাবেই কাম্য নয়। এমন পরিস্থিতি সমাধান করতে আমরা চেষ্টা করছি। নৌকায়োগে ৬৫ জন রোহিঙ্গা বাংলাদেশে আসার চেষ্ঠা করলে তাদেরকে পুশব্যাকের চেষ্ঠা চলছে, কোন অবস্থাতেই রোহিঙ্গাদের ঢুকতে দেয়া হবে না।

এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুস্পার্ঘ অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান মহাপরিচালক। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর