“টুঙ্গিপাড়াঃ হৃদয়ে পিতৃভূমি”-শীর্ষক কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফর উপলক্ষে “টুঙ্গিপাড়াঃ হৃদয়ে পিতৃভূমি”-শীর্ষক কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খানসহ জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতিমুলক সভায় মুজিব বর্ষের সমাপনী অনুষ্ঠান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ জানুয়ারী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করবেন। এসময় টুঙ্গিপাড়ায় দুই দিনব্যাপী আলোচনা সভা ও ৭ দিনব্যাপী আন্তর্জাতিক লোকজ মেলাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর