অগ্নিকান্ডে ১০টি পরিবারে ঘরবাড়ি পুড়ে ভস্মিভূত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ প্রতিনিধি।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে অগ্নিকান্ডে ১০টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করেছেন।

জানাগেছে, কাশিয়ানী উপজেলার বরাসুর গ্রামে আজ সোমবার বেলা এগারোটার দিকে একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুরর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিভাতে চেষ্টা অব্যাহত রাখে। খবর পেয়ে মুকসুদপুর ও গোপালগঞ্জ ফায়ার সাভির্সের দুইটি দল ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ১০টি পরিবারের নগদ টাকা, মালামাল ও ২০টি ঘর আগুনে পুড়ে সম্পূর্ণ ভাবে ভস্মিভূত হয়ে যায়। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, অগ্নিকান্ডে মোঃ মনিরুল ইসলাম, মোঃ খায়রুল মৃধা, মোঃ টেপু মৃধা, মোঃ হাবিব মৃধা, কলম শেখ, মোঃ জাফর শেখ, মোঃ সুমন মৃধা, মোঃ আল আমিন মৃধা, মোঃ ওহিদ মৃধা, মোঃ ডাবলু মৃধার ঘরে থাকা নগদ টাকা, মালামাল ও ২০টি ঘর পুড়ে সম্পূর্ণ ভাবে ভস্মিভূত হয়ে যায়।

কাশিয়ানী ইউ.পি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান জানান, ১০টি পরিবারের ২০ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। মুকসুদপুর ফায়ার সাভির্সের টিম লিডার মোঃ রাজিব হোসেন ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার স.ম আরিফুল হক জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছাঁনোর আগেই ২০টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আমরা এক ঘন্টার অধিক সময়ে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারি।

উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায় ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে দিক নির্দ্দেশনা দেন।

কাশিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান ব্যক্তিগতভাবে প্রতি পরিবারকে দুইটি করে কম্বল, এক বস্তা চাউল, নগদ পাচঁশত টাকা ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে তুলে দেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর