আওয়ামী লীগ এ দেশের গণ মানুষের দল-টুঙ্গিপাড়ায় নানক

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বর্ষিকীতে গোপলগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করতে এসে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ এ দেশের গণ মানুষের দল। এই বাংলা ও বাঙালী জাতিকে অসম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ যাত্রা শুরু করেছিলো।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সুদীর্ঘ সময় ধরে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে এই দেশকে স্বাধীন ও সার্বভৌম করেছিলেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে যাত্রা শুরু করেছিলো। আর এ কারণেই ৭৫-এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছিলো। কুচক্রী মহল এ হত্যাকান্ড ঘটিয়ে বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করে ছিলো।

জাতির পিতার সমাধি সৌধ বেদীতে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, বঙ্গবন্ধু হত্যার মধ্যদিয়ে এই বাংলাদেশ একটি হত্যা, ক্যু ও লুটপাটের রাষ্ট্র পরিনত হয়েছিলো। ভারত থেকে ফিরে এসে জননেত্রী শেখ হাসিনা জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেন। শেখ হাসিনা এদেশ থেকে জঙ্গিবাদ ও দরিদ্রকে উপড়ে ফেলেছেন। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতি ও শান্তির ধারা অব্যাহত রেখেছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর