আগামী শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে বিদ্যুত সংযোগ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রীড উপ-কেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসের কন্ডাকটর পরিবর্তন, পাওয়ার ষ্টেশন হস্তান্তর ও নতুন নির্মিত বাসে সংযোগ প্রদানসহ নানা কারনে আগামী শুক্রবার ও শনিবার গোপালগঞ্জসহ তিন জেলায় বিদ্যুত সংযোগ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভাগের ফরিদপুরে নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রীড উপ-কেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসের কন্ডাকটর পরিবর্তন, পাওয়ার ষ্টেশন হস্তান্তর, নতুন নির্মিত বর্ধিত অংশের বাস পুরাতন অংশের সাথে সংযোগ নতুন নির্মিত বাসে সংযোগ প্রদানসহ গোপালগঞ্জ ১৩২ কেভি হতে ৪০০ কেভি গ্রীড উপকেন্দ্র সঞ্চালন লাইনের বার্ষিক সংরক্ষণ কাজ করা হবে।

এ কারনে আগামী শুক্রবার(০৮ জানুয়ারী) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পযর্ন্ত এবং একই কারনে শনিবার(০৯ জানুয়ারী) সকাল ৭টা থেকে বিকাল ৩টা পযর্ন্ত গোপালগঞ্জসহ বাগেরহাট জেলার মোল্লাহাট ও খুলনা জেলার তেরখাদা এলাকার বিদ্যুত সংযোগ বন্ধ থাকবে।

এতে আরো বলা হয়েছে, এসব এলাকার সর্বসাধানের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। সেই সাথে সকলের সহযোগীতা কামনা করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর