করোনা ও আম্পান মোকাবেলায় সাহসিকতা ও মানবিক পরিচয়ে যশোর সেনানিবাস

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

প্রাণঘাতী করোনা এবং সুপার সাইক্লোন আম্পান মোকাবেলায় নিজেদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে দেশের আপামর মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

এরই ধারাবাহিকতায় অন্যান্য দিনের মত আজও দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় এবং সত্যিকারের দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার নিরন্তন প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে করোনার ভয়াল থাবা থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে সেনা সদস্যরা নিয়মিত টহল জোরদার করেছে। গাড়ি থামিয়ে তাদেরকে সচেতনতামূলক পরামর্শ প্রদানসহ নানাবিধ জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। বিশেষ করে গণপরিবহনগুলো স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে কি না তার উপর জোর নজরদারি রয়েছে।

অন্যদিকে ঘুর্ণিঝড় আম্পান মোকাবেলার অংশ হিসেবে উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের চেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি শুকনা খাদ্যসামগ্রী, খাবার স্যালাইন,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ফ্রি চিকিৎসা সেবা প্রদান, ওষুধ বিতরণ এবং ঘরবাড়ী মেরামতের কাজও চলমান রয়েছে।

যশোর সেনানিবাস সূত্রে জানা যায়, দেশপ্রেম ও মানবিকতার সঙ্গে সাধারণ মানুষের জন্য এমন প্রাণান্তকর প্রচেষ্টা করোনা এবং আম্পান দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে।-প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর