কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কয্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরুপ মন্তব্য করায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুই ছাত্রলীগ নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধা এর সত্যতা নিশ্চিত করেছেন।

যদিও তাদের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে সাময়িকভাবে সাংগঠনিক পদ স্থগিত করার আদেশের কথা বলা হয়েছে।

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধা ও সাধারন সম্পাদক মাসুম শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদ স্থগিত প্রাপ্তরা হলেন-কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিলন মোল্যা ও স্কুল বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম রুহুল।

ওই পত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃংখলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিলন মোল্যা ও স্কুল বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম রুহুলের সাংগঠনিক পদ সাময়িক ভাবে স্থগিত করা হলো। তাদের বিরুদ্ধে তদন্ত করে ছাত্রলীগে থেকে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে সুপারিশ করা হলো।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধা সত্যতা নিশ্চিত করে মোবাইল ফোনে সাংবাদিকদেরকে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কয্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিরুপ মন্তব্য করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর