কাশিয়ানীতে দুই ইউএনওকে বিদায় ও বরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদকে বদলি জনিত বিদায় সংবর্ধনা এবং নবাগত ইউএনও রথীন্দ্রনাথ রায়কে ফুল দিয়ে স্বাগত জানিয়েছে উপজেলা পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও স্বাগত জানানো হয়।

কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টুর সভাপতিত্বে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম, এলজিইডি প্রকৌশলী বাদল চন্দ্র কীর্ত্তনীয়া, মৎস্য কর্মকর্তা এস, এম শাহ জাহান সিরাজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ মিরান হোসেন মিয়া, কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মকিমুল ইসলাম মকিম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, কাশিয়ানী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফায়েকুজ্জামান, সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর