কাশিয়ানীতে বিভিন্ন মসজিদে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

পরশ উজির, কাশিয়ানী :

কাশিয়ানীতে বিভিন্ন মসজিদে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক প্রদান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ।

রবিবার (৭ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদের ঈমামদের এইসব আর্থিক অনুদান প্রদান করা হয়। এই সময় কাশিয়ানীর ৫৯৯টি মসজিদে ৫ হাজার টাকা করে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। দু’টি ধাপে এ চেক বিতরণ কার্যক্রম চলবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম বিটুল, পুইশুর ইউপি চেয়ারম্যান আলীউজ্জামান পান্না, বিভিন্ন মসজিদের ইমাম, সভাপতি, সাধারণ সম্পাদকগণ।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ বলেন, ইসলামের সেবায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় করোনা সংকটে মসজিদগুলোয় আর্থিক সহযোগিতা করা হচ্ছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর