কাশিয়ানীতে বেকারী কর্মচারী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাকিয়ার শেখ হত্যার বিচারের দাবীতে এবং আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কাশিয়ানী উপজেলার বালুগ্রাম ও বোয়ালমারী উপজেলার রূপাপাত গ্রামবাসী যৌথভাবে এ কর্মসূচী পালন করে।

আজ সোমবার বেলা ১১টার দিকে কাশিয়ানী-বোয়ালমারী সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় বিচারের দাবীতে তারা প্লাকার্ড প্রদর্শন করে। মানববন্ধন চলাকালে নিহতের স্ত্রী নার্গিস বেগম, মেয়ে লামিয়া, সামিয়া, নুরুল ইসলাম, সাইদুজ্জামান, বিঠু মোল্যা, আতিয়ার শেখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বাকিয়ার হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান। হত্যাকারীরা যাতে কোনভাবে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে না যায় সে জন্য প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন তারা।

প্রসঙ্গত, গত ১৯ মে দুপুরে বোয়ালমারী উপজেলার রূপপাত বাজার থেকে বাড়ী ফেরার পথে একদল সন্ত্রাসী বাকিয়ার শেখকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী নার্গিস বেগম ১৯ জনকে আসামী করে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর