কোটালীপাড়ায় খাল থেকে কচুরিপানা উত্তোলন কাজের উদ্বোধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ওয়াবদারহাট-শুয়াগ্রাম-দক্ষিণপাড় খাল থেকে কচুরিপানা উত্তোলন কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার উপজেলার দক্ষিণপাড়ায় এ কাজের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজটির উদ্বোধন করেন।  এ সময় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সাদিউল আলম চয়ণ ও আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ উপস্থিত ছিলেন।

আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ বলেন, এই খালটির কচুরিপানা উত্তোলন করলে এলাকার প্রায় ১০হাজার জনগন উপকৃত হবে। বিল থেকে মাছ ধরে, ফসল ও শাক-সবজি নিয়ে সহজেই বাড়ি ফিরতে পারবে। অপরদিকে বর্তমানে এলাকার নিন্ম আয়ের মানুষদের কাজ না থাকার কারণে এই কচুরিপানা উত্তোলন মাধ্যমে তাদের কর্মের সৃষ্টি হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর