কোটালীপাড়ায় বাঁশের আঘাতে ভ্যান চালক নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাঁশের আঘাতে সুজন শেখ(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সে কোটালীপাড়া উপজেলার চিতশী গ্রামের রিয়াজুল শেখের ছেলে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ শনিবার সকালে কোটালীপাড়া ঘাঘর বাজারের বাঁশের হাট(রাস্তার পাশে)থেকে জনৈক ক্রেতা বাঁম কিনে নসিমনে উঠাচ্ছিলেন। এসময় ওই ভ্যান চালক দ্রতগতিতে ওই রাস্তা দিয়ে যাবার সময় অকস্মাৎ  বাঁশের অগ্রভাগ গিয়ে তার গলায় গিয়ে আঘাত করে। এতে সে মারাত্মক আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

লাশের ময়না তদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে বুঝে দেয়া হবে বলে ওসি জানিয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর