কোটালীপাড়ায় ২৬০০ শিশুর মাঝে কম্বল বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ওয়ার্ড ভিশন কোটালীপাড়া এপির পক্ষ থেকে ২৬০০ শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার উপজেলার কমলকুঁড়ি বিদ্যানিকেতনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।
এ সময় কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার, ওয়ার্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভিয়া ডেইজি, প্রোগ্রাম অফিসার মনোরঞ্জন বাড়ৈ, সুভাষ জয়ধর, পার্থ স্বারথী দেব, আলবার্ট সরকার উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান ওয়ার্ড ভিশন কোটালীপাড়া এপির নারী ও শিশুর প্রতি সমস্ত প্রকার শারীরিক সহিংসতা বন্ধে ১০৯ ও ১০৯৮ হটলাইন সম্বলিত স্টিকার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর