গোপালগঞ্জ কারাগারে স্থাপন করা হলো লাইব্রেরী ও বঙ্গবন্ধু কর্ণার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।
গোপালগঞ্জ জেলা কারাগারে বঙ্গবন্ধু কর্ণার ও একটি লাইব্রেরী স্থাপন করা হয়েছে । শনিবার বিকেলে জেলা প্রশাসক শাহিদা সুলতানা আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরীর উদ্বোধন করেন।
এই লাইব্রেরী ও কর্নারে বসে হাজতি ও কয়েদিরা অবসর সময়ে বিভিন্ন ধরনের বই পড়তে পারবেন। সেখানে বঙ্গবন্ধু সহ পৃথিবীর বিভিন্ন মনীষীদের জীবনী ও উপন্যাস রাখা হয়েছে। প্রায় দুই হাজার বই দিয়ে সাজানো হয়েছে কর্নার ও পাঠাগারটি। কর্ণারে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের দুর্লভ ছবি।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, হাজতি ও কয়েদিরা কারাগারে বসে এসকল বই পড়ে যেন নিজেদের আত্মউপলব্ধি ঘটাতে পারে এবং একই সঙ্গে নিজেদের পরিশুদ্ধ করে একজন ভাল মানুষ হিসেবে কারাগার থেকে বেরিয়ে যেতে পারে সে লক্ষ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মত জেলা কারাগারে এই লাইব্রেরী ও কর্নার স্থাপন করা হলো।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর