গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি-তে কম্পিউটার চুরির ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -
স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিককালে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচী পালন করা হয়েছে।
কম্পিউটার চুরি বিষয়ে গঠিত তদন্ত কমিটি থেকে বাদ দেয়ায় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার নজরুল ইসলাম হীরা আজ বুধবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করেছেন। অন্যদিকে, সাধারন শিক্ষার্থীরা নজরুল ইসলাম হীরার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
সরকারী বঙ্গবন্ধু কলেজের ছাত্র মিলনায়তনে সহকারী রেজিষ্টার নজরুল ইসলাম হীরার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু কলেজের বিগত আমলের বেশ কয়েকজন ভিপি-জিএস-রা অংশ নেয়। মূলতঃ সহকারী রেজিষ্ট্রার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিলেও তার পক্ষে লিখিত বক্তব্য দেন সাবেক ভিপি আতিকুর রহমান পিটু। সংবাদ সম্মেলনে সহকারী রেজিষ্ট্রার দাবী করেন যে, তার বিরুদ্ধে মিথ্যা তথ্য বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপ তার চরিত্র হননের চেষ্টা করছে। ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে তাকে সামজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে তিনি দাবী করেন।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটকের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের পাশে মানববন্ধন কর্মসূচী পালন করে।মানববন্ধনকারীরা বিশ্ববিদ্যালয় থেকে চুরি যাওয়া কম্পিউটার বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবীর পাশাপাশি চোরদের মূল হোতাকে সবার সামনে আনার দাবী জানান।পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি ও জেলা প্রশাসকের কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি পেশ করে।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিককালে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনাকে কেন্দ্র করে কাঁদা ছোড়া-ছুড়িতে প্রকৃত চোর ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে দীর্ঘ সূত্রীতা বাড়ছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার নজরুল ইসলাম হীরাকে তদন্ত কমিটি থেকে বাদ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে নানা নাটকীয় ঘটনা ঘটছে।
- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর