গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি-তে এবার স্যানেটারী ফিটিংস চুরি!

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) কম্পিউটার চুরির ঘটনার রেশ কাটতে না কাটতে আবারো চুরির ঘটনা ঘটেছে। তবে এবার কম্পিউটার নয়, বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কোয়ার্টার থেকে স্যানিটারি ফিটিংস চুরির ঘটনা ঘটেছে।চুরি যাওয়া মালা-মালের মূল্য লক্ষাধিক টাকা বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসার সৈয়দ আনিসুল সাদেক চুরির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনের ছাদের দরজা দিয়ে চোর ভিতরে প্রবেশ করেছে। দরজার কিছু অংশ ভাঙা দেখা গেছে। পরে ফ্লাট গুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্যানেটারী ফিটিংস গুলো চুরি করে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এস এম এস্কান্দার আলী জানান, নির্মাণকাজ সম্পন্ন করার পর ভবনটি এস্টেট বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় রেজিস্টার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ জানান, সম্প্রতি বিষয়টি আমাদের নজরে আসে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এস এম এস্কান্দার আলীকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার থেকে কমিটি তাদের কার্যক্রম শুরু করেছেন। তিনি আরো জানান, এখনো ক্ষতির পরিমান নিরুপন করা হয়নি। তবে, ধারণা করা হচ্ছে লক্ষাধিক টাকার মালামাল চুরি গেছে।

প্রসঙ্গত, এর আগে ঈদুল আজহার ছুটিতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়েছিল। এছাড়া সম্প্রতি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে দুটো কম্পিউটার চুরি যায়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর