গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত- ৩

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ ৩জন নিহত হয়েছেন। কাশিয়ানী, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন ও সদর থানার গোপিনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আজ শুক্রবার ও গতকাল বৃহস্পতিবার এসব দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে শাহিন মোল্লা (৩০) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের দুই যাত্রী আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে এ  দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন মোল্লা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আতালিয়া গ্রামের আয়ূব আলী মোল্লার ছেলে। আহত নন্দন দত্ত (২২) ও কার্ত্তিক মন্ডলকে (২৪) গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান জানিয়েছেন, সকালে প্রাইভেটকারে করে ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে নন্দন দত্ত ও কার্ত্তিক মন্ডল নামে দুই ব্যক্তি খুলনা যাচ্ছিলেন। তাদের প্রইভেটকারটি ধূসর ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেইনট্রির সঙ্গে ধাক্কা লাগায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর প্রাইভেটকার চালকের মৃত্যু হয়। পরে আহত নন্দন ও কার্ত্তিককে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, শাহিনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে। এতে  ঘরের মধ্যে থাকা দুই ভাই বোন কে চাপা দেয় পিকআপটি। মারাত্মকভাবে আহত তাসফিয়া খানম (৩) ঘটনাস্থলেই নিহত হয়। এসময় তার ভাই রাব্বি সিকদার (৬) আহত হয়। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপটি ভাঙ্গা থেকে গোপালগঞ্জ সদরের দিকে আসছিল বলে গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রর পরিদর্শক আবু নাঈম জানিয়েছেন।
অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে মাইক্রোবাস চাপায় খুশি বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত খুশি বেগমের বাড়ী জেলার মুকসুদপুর উপজেলার প্রভাকরদী গ্রামে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু বকর মিয়া জানিয়েছেন, রাতে মুকসুদপুর উপজেলার কলেজ মোড় এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন খুশি বেগম। এ সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর