গোপালগঞ্জে বন্যার পানিতে তলিয়ে যাওয়া স্কুল মাঠে ব্যতিক্রমি নৌকা বাইচ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

করোনার কারনে বন্ধ রয়েছে স্কুল, আর বন্যার পানিতে তলিয়ে গেছে স্কুল মাঠ। তাই বন্ধ রয়েছে খেলা-ধূলা।সময় কাটানোই কষ্টকর।আর তাই আনন্দ-ফুর্তির অংশ হিসাবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামের যুবকেরা এক ব্যতিক্রমি নৌকা বাইচের আয়োজন করে।

কাশিয়ানী উপজেলার পারুলিয়া স্কুল মাঠের পুরোটাই এখন বন্যার পানিতে টুইটুম্বর।আর তাই স্কুল মাঠের পানিতেই ব্যতিক্রমি এই নৌকা বাইচের আয়োজন করলো স্থানীয় যুবকরা।

বন্যার পানিতে তলিয়ে থাকা মাঠে স্থানীয় ২৫/৩০টি ডিঙ্গি নৌকা বাইচে অংশ নেন। একে অপরকে হারিয়ে দেয়ার চেষ্ঠায় গোল বারের ভেতর দিয়ে নিয়ে যায় নৌকা। আর এ ব্যতিক্রমি নৌকা বাইচ দেখতে মাঠের চারপাশে দর্শনার্থীদের ভীড় ছিল লক্ষনীয়। করোনা আতংক আর বন্যার মাঝেও কিছুটা সময়ের জন্য হলেও আনন্দ উপভোগ করেন স্থানীয় গ্রামবাসী।

নৌকা বাইচ দেখতে আসা গ্রামবাসীরা জানায়, করোনাকালে মানুষজন সেভাবে বাইরে বেরোতে পারেন না। তা’ছাড়া বন্যার পানিতে গ্রামের বেশীর ভাগ এলাকা তলিয়ে গেছে। সেই সাথে তলিয়ে গেছে স্কুল মাঠও।সময় কাটাতে এবং আনন্দ উপভোগ করতে এলাকার যুবকেরা তাই স্থানীয় ডিঙ্গি নৌকা দিয়ে বাইচের আয়োজন করে।তারা যেমন উপভোগ করেছে, আমরাও তেমনি আনন্দ পেয়েছি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর