গোপালগঞ্জে বিপুল পরিমান নকল প্রসাধনী জব্দ, মালিককে জেল-জরিমানা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল প্রসাধনী জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় কারখানার মালিককে ৬ মাসের জেল, দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে জেলা শহরের নতুন বাজার রোডের মিতালী ট্রেডার্সে এ অভিযান চালান নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক শেখ সালাউদ্দিন দীপু। সাজা ও জরিমানাপ্রাপ্ত বেলায়েত হোসেন (৪২) জেলা শহরের নতুন বাজার এলাকার খবির উদ্দিনের ছেলে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক শেখ সালাউদ্দিন দীপু জানান, ওই এলাকার একটি দোকান মিতালী ট্রেডার্সে নকল প্রসাধনী তৈরী করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই দোকান থেকে নকল জনসন, কোলগেট টুথপেষ্টসহ নামিদামী ব্যান্ডের প্রায় দুই লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করা হয়।

এ ঘটনায় দোকান মালিক বেলায়েত হোসেনকে ৬ মাসের জেল, দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। পরে জব্দকৃত দুই লাখ টাকার নকল প্রসাধনী নষ্ট করা হয়।

এ অভিযানে গোপালগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক শামীম হাসান ও ২নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নুরুল আমীন বিপ্লব উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার (২৪.০৬.২০২০) বিকেলে জেলা শহরের ডিসি রোড এলাকায় নকল প্রসাধনীর কারখানা আবিস্কার ও অভিযান চালান ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু। পরে ওই কারখানার মালিক গোপালগঞ্জ শহরের গো-হাটা এলাকার নিখিল রায়ের ছেলে জুয়েল রায়কে (৩০) আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের জেল দেয়া হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর