গোপালগঞ্জে সরকারী জায়গার মাটি কাটার অভিযোগে ৪লাখ টাকা জরিমানা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে আজ বুধবার (২৪ ফেব্রুয়ারী)সরকারী জায়গার মাটি দিয়ে ইট তৈরী ও মাটি বিক্রি করার দায়ে প্রগতি গ্রীন ব্রিকস-এর ম্যানেজারসহ দুই ব্যক্তিকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সদর উপজেলার মানিকদাহ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মনোয়ার হোসেন।


সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মনোয়ার হোসেন জানান, সদর উপজেলার মানিকদাহ এলাকার প্রগতি গ্রীন ব্রিকস-এ অভিযান চালানো হয়।
এসময় সরকারী জায়গার মাটি কিনে ইট তৈরী করে বিক্রির দায়ে ইট ভাটার ম্যানেজার সবুর মোল্যাকে আটক করে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে, সরকারী জায়গার মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার দায়ে মিজু বিশ্বাস নামক এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর