গোপালগঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপন করবে এলজিইডি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

 স্টাফ রিপোর্টার।।

 টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি-গওহরডাঙ্গা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি প্রাঙ্গনে ও সড়কে আজ মঙ্গলবার দুপুরে বৃক্ষরোপন করে এলজিইডির বৃক্ষ রোপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

মুজিববর্ষ পালন উপলক্ষ্যে গোপালগঞ্জে ৩০ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করবে এলজিইডি। গোপালগঞ্জ জেলা সদরসহ পাঁচ উপজেলায় এলজিইডি নির্মিত গ্রামীন সড়ক সমুহে এসব বৃক্ষ রোপন করা হবে।

এ উপলক্ষ্যে শ্রীরামকান্দি-গওহরডাঙ্গা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্দোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী মোঃ এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা কেবলমাত্র গাছ লাগিয়েই সরকারী দ্বায়িত্ব শেষ না করে নিজেদের স্¦ার্থে, এলাকার স্বার্থে, দেশের স্বার্থে এসব গাছের সঠিক পরিচর্যা করে এর সুফল ভোগ করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ দিদারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, শ্রীরামকান্দি-গওহরডাঙ্গা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ইমরুল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর