গোপালগঞ্জের বলাকৈড় পদ্মবিল পরিদর্শন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রতিনিধির

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

এস এম নজরুল ইসলাম ।।
গোপালগঞ্জের বলাকৈড় পদ্মবিল পরিদর্শন করেছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের যুগ্ম-সচিব ড.মল্লিক সানোয়ার হোসেন। বলাকৈড় পদ্মবিলকে পর্যটন কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে তিনি বৃহষ্পতিবার সকালে ডিঙ্গি নৌকায় করে পদ্মবিল এবং পদ্মবিলের খাল, ঘাটলা ও যাতায়াতের রাস্তা ঘুরে দেখেন। পদ্মবিলে যাতায়াতের রাস্তা প্রসস্থ ও পাকা করা, বিলের মধ্যে প্রবেশকারী খাল খনন, দর্শনীয় ঘাটলা নির্মান, বিলের মধ্যে পর্যটকদের বসার জন্য ভাসমান বা টোংঘর নির্মান করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন পর্যটন কর্পোরেশনের এই কর্মকর্তা।
এসময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খান, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মানোয়ার হোসেন, স্থাণীয় করপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
ড.মল্লিক সানোয়ার হোসেন আরো বলেন, রাস্তা পাকা করার জন্য গোপালগঞ্জ জেলা প্রশাসক এলজিইডিকে এবং খাল খনন করার জন্য স্থানীয় সরকার দপ্তর বা পাউবো কর্তৃপক্ষকে চিঠি দিবে । এখানকার যাবতীয় বিষয় ও সম্ভাবনা উল্লেখ করে জেলা প্রশাসক বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে প্রতিবেদন দেবেন। এরপরে আমরা বোর্ড মিটিং করে বলাকৈড় পদ্মবিল পর্যটন কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার অনুমোদন দিব।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর