জা‌তির পিতার সমাধী‌তে কেন্দ্রীয় আওয়ামী লী‌গের শ্রদ্ধা নি‌বেদন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

বঙ্গবন্ধুর স্ব‌দেশ প্রত্যাবর্তন দিবস উপল‌ক্ষে টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমাধী‌তে কেন্দ্রীয় আওয়ামী লী‌গের পক্ষে শ্রদ্ধা নি‌বেদন করা হয়েছে।

আজ সোমবার সকাল ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্নেল(অবঃ)মুহাম্মদ ফারুক খান এম.পি-র নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আবুল হাসানাত আব্দুল্লাহ এম.পি এবং হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি উপস্থিত ছিলেন।

পরে তারা জাতির পিতা ও ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।

এছাড়া এদিন কেন্দ্রীয় আওয়ামী লীগ ছাড়াও জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর