টুঙ্গিপাড়ায় অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

টুঙ্গিপাড়ায় করোনায় ক্ষতিগ্রস্থ ও অসহায় পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

আজ রবিবার টুঙ্গিপাড়া উপজেলার হেলিপ্যাড চত্ত্বরে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন এ ত্রাণ সামগ্রী বিতরণ করে।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আলমগীর হোসেন প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলার ৫শত অসহায় ও দুস্থ্য পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৩ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি করে ডাল ও লবন, আধা লিটার তেল এবং ১টি সাবান।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেতায়েতুল্লাহ, ২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লেঃ কর্ণেল মোর্শেদুল হাসান, মেজর মোসাদ্দেক ইবনে মুজিব, ক্যাপ্টেন শাহ্-ই-মাশরুর রামীম, লেঃ সাদাফ আবরার আইয়ান এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর