টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে নব নিযুক্ত অতিরিক্ত অ্যার্টনী জেনারেল-এর শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নব নিযুক্ত অতিরিক্ত অ্যার্টনী জেনারেল এস এম মুনীর শ্রদ্ধা জানিয়েছেন।

আজ শুক্রবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর   সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে ৭৫ এর ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এ সময় ডেপুটি ও সহকারি অ্যার্টনী জেনারেলগণ, গোপালগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি নাসির আহমেদ, সাধারন সম্পাদক এম জুলকদর, ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট জেলার আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে অতিরিক্ত অ্যার্টনী জেনারেল সাংবাদিকদের বিভিন্ন জবাবে বলেন, করোনাকালীন সময়ে মামলার জোট যাতে আরো গভীর না হয় তার জন্য ভার্চুয়াল কোর্ট করা হয়েছে। তিনি সব মামলা হাইকোর্টে চলে আসার প্রবণতা ঠিক না বলে মন্তব্য করেন।এটা নিম্ন আদালতেই সমাধান করা উচিত।আমরা প্রধান বিচারপ্রতির সাথে এ বিষয়ে আলোচনা করবো এবং এটা সমাধান করার জন্য আপ্রান চেষ্টা করবো।

তিনি বলেন, আসামী যখন গ্রেফতার হয়, তখন কিছু কিছু ত্রুটি-বিচ্যুতি থেকে যায়। এই ত্রুটি-বিচ্যুতি থাকার কারণেই উচ্চ আদালত থেকে আসামীরা জামিন পেয়ে যায়।নিচের ভিত্তি শক্তিশালী হলে চাঞ্চল্যকর মামলা থেকে কেউ জামিন পাবে না বলে তিনি মন্তব্য করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর