টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং ত্রাণ সহায়তা প্রদান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ ব্যুরো: টুঙ্গিপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং ত্রাণ সহায়তা প্রদান করেছেন। আজ মঙ্গলবার সকালে ৮৮ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

এ ক্যাম্পে ৫জন সামরিক ও বেসামরিক ডাক্তার উপস্থিত থেকে টুঙ্গিপাড়া উপজেলার ২৫০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থানীয় অসহায় ও দুস্থ্যদের মাঝে দেড়শ” প্যাকেট ত্রাণ বিতরণ করেন।

৫৫ পদাতিক ডিভিশন ও ৮৮ পদাতিক ব্রিগেড যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।

এ সময় ১৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্ণেল আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর