দু’পক্ষের সংঘর্ষে নিহত ১,  আহত  ২০

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -
স্টাফ রি‌পোর্টার।।
গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই পক্ষের এক রক্তক্ষয়ী  সংঘর্ষে এক যুবক নিহত ও কমপক্ষে ২০ জন  আহত হয়েছে।
আজ সোমবার সকাল ৮টার দিকে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে এ ঘটনা ঘটে।  প্রতিপক্ষের হাতে গুরুতর
আহত কালাম শেখকে (২৫) রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।  নিহত কালাম
শেখ  রাঘদী গ্রামের মৃত জলিল শেখের ছেলে । আহতদের রাজৈর ও ফরিদপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, দীর্ঘদিন যাবৎ রাঘদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের
সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল । এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের
লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । এ সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয় । গুরুতর আহত কালাম শেখকে (২৫) রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা যায় এবং আহতদের মধ্যে মুমূর্ষু ৬ জনকে রাজৈর হাসপাতালে ভর্তির পর
উন্নত চিকিৎসার জন্য কালাই ফকির (৪৫), আয়ুব আলী (৬০), সহিদকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায়  চরম উত্তেজনা বিরাজ করছে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উত্তেজনা নিয়ন্ত্রনে আনা হয়। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর