ফ্রান্সে বিশ্বনবী (সা:)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে গোপালগঞ্জে হাজারো মানুষের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ(সাঃ)এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে গোপালগঞ্জে হাজারো মানুষের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা, গোপালগঞ্জ এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

ঘন্টাব্যাপি চলা এ মানববন্ধন কর্মসূচীতে সকাল থেকে মিছিল সহকারে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে অংশ গ্রহনকারীরা ফ্রান্সের পন্য বর্জনের আহবান জানিয়ে বিভিন্ন ধরনের লেখা ব্যানার ও প্লাকার্ড প্রদর্শন করে।পরে একই স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কুশপুত্তলিকা দাহ করা হয়।

বিক্ষোভ সমাবেশে গওহরডাঙ্গা মাদ্রাসার মুফতি উসামা আমীন, মাওলানা শামছুল হক, মাওলানা ফরিদ আহমদ, কোর্ট মসজিদ মাদরাসার মুফতি হাফিজুর রহমান, জেলা উলামা পরিষদের সদস্য সচিব মুফতি মঈনুদ্দিন, তারাইল ফুকরা মাদরাসার মাওলানা শিহাব উদ্দিন, মুসলিম এতিমখানার মাওলানা হায়াত আলীসহ আলেম ওলামাগণ বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা ফ্রান্সে হযরত মোহাম্মদ(সা:) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ করে বলেন, রাষ্ট্রিয় পৃষ্টপোষকতায় ফ্রান্স হুজুর (সা:)-এর ব্যঙ্গচিত্র প্রর্দশন করে যে ধৃষ্টতা দেখিয়েছে, তা বিশ্বের দুই’শ কোটি মুসলমাদের চরম আঘাত হেনেছে এবং ক্ষোভের সৃষ্টি করেছে। ফ্রান্স যে কাজ করেছে তা কোনভাবেই মেনে নেয়া যায় না। এ ঘটনার জন্য ফ্রান্সকে বিশ্ব মুসলিমের কাছে মাফ চাইতে হবে। তারা প্রয়োজনে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর