বিচারকবাহী মাইক্রোবাসের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে চার বিচারকসহ ৬জন আহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে বিচারকবাহী মাইক্রোবাসের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে চার বিচারকসহ ৬জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলায় এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)মনিরুল ইসলাম জানান, গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও জেলা জজ আদালতের চার বিচারককে নিয়ে একটি মাইক্রোবাস টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন।

এসময় মাইক্রোবাসটি লিংরোড থেকে মহাসড়কে উঠতে গেলে বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে মাইক্রোবাসে থাকা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক কাঞ্চন কুমার কুন্ডু, মোঃ হুমায়ূন কবীর, জেলা জজ আদালতে সিনিয়র সহকারী বিচারক এইচ এম কবীর হোসেন, সদর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিচারক ইউসুফ হোসেন, সাথে থাকা পুলিশ কনেস্টেবল তপন চন্দ্র ও চালক শিবু চন্দ্র মারাত্মক আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক জানান, আহত বিচারকদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর