মুকসুদপুরে ফারুক খান এমিপ’র ঐচ্ছিক তহবিলের প্রদান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মুকসুদপুর ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি’র ঐচ্ছিক তহবিলের অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ২০১৯-২০২০ অর্থ বছরের অনুদান প্রদান করা হয়। এসময় মুকসুদপুর পৌরসভাসহ ১৬ ইউনিয়নের মোট ৬৩ জনের মধ্যে তিন লাখ ত্রিশ হাজার টাকা বিতরণ করা হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলীর সভাপতিত্বে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আকরাম হোসেন জাফর, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সী, সিরাজুল ইসলাম মিয়া, মুকসুদপুর থানার ওসি শাকের মুহাম্মদ যুবায়ের, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন ও সহ দপ্তর সম্পাদক রফিকুল বারী লিপন প্রমুখ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর