যুবলীগ মেধা ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে- যুবলীগ চেয়ারম্যান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
কেন্দ্রীয় যুবলীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
আজ সোমবার বিকেল ৩টার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান।
পরে তাঁরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, শেখ সোহেল উদ্দিন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এম.পি, যুগ্ম সাধারন সম্পাদক শেখ ফজলে নাঈম, মোঃ রফিকুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার সুমন প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ বলেন, যুবলীগ মেধা ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। আমরা দলে পদবীতে কে কোন পদ পেল তাতে বিশ্বাস করিনা। দেশের জন্য কে কতটুকু দিতে পারলো সে দিকে বিচার করা হবে।

তিনি আরো জানান, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের এ দলে ঠাই হবেনা মন্তব্য করে তিনি বলেন, দেশে যেসব জেলায় কমিটি করা হয়নি, সে কমিটি গুলোও হাল নাগাদ করা হবে। দলকে তৃনমূল থেকে শক্তিশালী করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর